
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনী দাগনভূঞা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় বিভিন্নস্থানে পূজামন্ডপ পরিদর্শণ করেন ফেনী ৩ সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। ১৩ অক্টোবর বুধবার বিকেলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী জেসমিন মাসুদ চৌধুরী, এমপির ছোট ভাই বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, জায়লস্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ, জাপা দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট বিনোদ বিহারী ভৌমিক ঝান্টু, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, পূজা কমিটির সভাপতি নিমাই চন্দ্র দাস প্রমূখ।
পূজামন্ডপ পরিদর্শণের মধ্যে সিন্দুরপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, সেকান্তরপুর শতরুপা পূজা মন্ডপ, ৩ নং পূর্ব চন্দ্রপুর গৌরি যোগী দীঘির পাড় পূজা মন্ডপ, দাগনভূঞা দূর্গাপূজা কমপ্লেক্স, জায়লস্কর ইউনিয়ন শ্রীশ্রী জয়রাধে সেবাশ্রমে যান এবং এমপির ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান হস্তান্তর করেন। এ সময় এমপি মাসুদ চৌধুরী পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও বিংশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি পূজায় আগত অতিথিদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল