
শাহজাহান সিরাজঃ গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো নৌকা প্রতীক পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ইদু। ২০১৬ সালে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। উত্তর গিদারী গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে হারুনুর রশিদ ইদু ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। গত ২০ বছর ধরে গিদারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুনামের সহিত দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি। এছাড়া একজন সফল চেয়ারম্যান হিসেবেও হারুনুর রশিদ ইদু সর্বস্তরের ভোটার ও জনগণের মন জয় করতে পেরেছেন। এবারো বিজয়ী হয়ে গিদারী ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ এবং মডেল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেন তিনি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ