
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নূরেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক, ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন চেয়ারম্যানপ্রার্থী সোহানুর রহমান সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসানসহ অন্যরা। পরে স্থানীয় ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে ডামি ডিসপ্লে প্রদর্শন করে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ