
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার পৌরসভার পশ্চিম ভরন শাহী গ্রামে ক্রয় কৃত সম্পত্তি তে জোর করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ধুনট থানায় পশ্চিম ভরন শাহী গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল হামিদ আকন্দের ছেলে মোঃ বাদশা আকন্দ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
ধুনট থানার অভিযোগ সূত্রে জানা যায় পৌর এলাকার পশ্চিম ভরন শাহী গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল হামিদের ছেলে মোঃ বাদশা আকন্দের ক্রয় কৃত সম্পত্তি য়ার মৌজা ধুনট পৌর জে,এল নং ৩৪,খতিয়ান নং এম আর ৪৫৯,১৪৭৩,১৪৬৫, দাগ নং ৬৫৩০, ৬৪০৮, জমির পরিমাণ সব মোট ১০৬ শতক ঔ সম্পত্তি তে জোর করে ঘর নির্মাণ করেন একুই গ্রামের মৃত সামছুল হক মন্ডল ছেলে মোঃ মুন্টু মন্ডল(৪৮) ,মোঃ সেলিম মন্ডল (৩৫), মোঃ ঠান্ডু মিঞা (৪৫), মোঃ আয়নাল(৪০), মোঃ লিটন মিয়া(৩৮), ঘর নির্মাণ করেন তারা। ধুনট থানার এএসআই মোঃ রিপন আলী জানান অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবাদী মোঃ মুন্টু মিঞা কে জিজ্ঞাসা করলে তিনি বলেন বাদী ক্রয় কৃত সম্পত্তি না এটা, তিনি সম্পত্তিতর অংশীদার, তিনি সম্পর্কে আমাদের ফুফাতো ভাই আর ফুবু কখনো বাড়ি থেকে অংশ পায় না,আমাদের কাছ থেকে যে সম্পত্তি পাবে ঔ সম্পত্তি চরা থেকে তাকে বুঝিয়ে দোয়া হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ