
রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যক আত্বীয়-স্বজন ও শুভাকাংঙ্খী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মেরাজুল ।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান রাঙ্গা পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বড় আমবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ইতিপূর্বে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কারমাইমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএসসহ দলের বিভিন্ন পদসহ বিভিন্ন সামাজিক,ধর্মীয় ও উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার বাদ আসর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আজিজুর রহমান রাঙ্গার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, আইনজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেয়।
পরে তার মরদেহ গ্রামের বাড়ি উপজেলার বড়দরগাহ ইউনিয়নের বড় আমবাড়ী গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ এশা দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে পীরগঞ্জ উপজেলার প্রবীণ এই রাজনীতিবীদের মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম,
পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিলু সরকারসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি,গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন। তারা শোক বার্তায মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল