
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর আয়োজনে ও সেফ দ্যা চিলড্রেনের সহযোগিতায় আলোচনা সভায় সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন,
প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরসহকারী শিক্ষক তাপস দেবনাথ, সংগঠনের ভোলান্টিয়ার হাসনা হেনা, শিশু গবেষক রাদ শাহমাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত ও শিশু সংসদ সদস্য প্রজ্ঞা বর্মন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ১১ জন বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান