
মো:রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারকে আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে টিএমএসএস নামে একটি বে- সরকারী সংগঠন। প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,তেল,সাবান,মুড়ি,লবন দেওয়া হয়েছে। সোমবার (১১অক্টোবর) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারদের বাড়ীতে সহায়তা প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। এসময় টিএমএসএস এর সৈয়দপুর জোনের জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন,নীলফামারী অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. রেজোয়ান আলী,ডোমারের শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত (২০ সেপ্টেম্বর) রাতে হরিণচড়ার জামাতপাড়া এলাকায়অটোরিক্সার ব্যাটারী বিস্ফোরণের আগুনে ৮টি বাড়ী পুড়ে যায়। এতে প্রায় পরিবারগুলোর প্রায় ৮ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান