
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। গ্রেফতার কৃতরা হলো, জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের শ্রী বিমল চন্দ্র বসাকের ছেলে শ্রী রতন বসাক (২২), সলঙ্গা থানার এরান্দহ মধ্যপাড়া গ্রামের মো. ইয়াকুব হোসেনের ছেলে মো. মাহমুদুল হাসান (৩৩) ও একই থানার নলকা কায়েম গ্রামের আব্দুস সামাদ তালুকদারের ছেলে মো. মনিরুজ্জামান তালুকদার (৩১)।
শনিবার (৯ অক্টোবর) সকালে র্যাব-১২ এর অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামে হাজী মো. মোসলেম উদ্দিনের এমএমবি ইটভাটার সামনে শিংগাড়ীগামী কাঁচা রাস্তার উপর এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় চোলাই মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানাই, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল