
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলা প্রেসক্লাবের উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলনকে সম্মানিত আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক পূর্বাঞ্চল ও যুগান্তর প্রতিনিধি বাবুল দাসকে এবং অনুদানের ভিত্তিতে ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ তাহেরুল ইসলামকে সম্মানিত আজীবন সদস্য পদ প্রদান করা হয়। শুক্রবার (৮অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি আঃ রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, শেখ মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আকন, আমিনুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেরা ঝর্ণা। সভায় প্রেসক্লাবের নির্বাচন, ভোটার তালিকা অনুমোধন ও দ্বিবার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারনসহ ক্লাবের উন্নয়ন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া