
উল্লাপাড়া প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু করলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আকমাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে তিন শতাধিক মোটরসাইকেলে কর্মী সমর্থকসহ জনসাধারনকে নিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে প্রচার-প্রচারনা করেন। এ শোভাযাত্রার মাধ্যমে আকমাল হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও ভোটারদের কাছে ভোট প্রদান করার অনুরোধ জানান। এসময় আঃলীগ নেতা আকমাল হোসেনের সমর্থনে গণ জোয়ার সৃষ্টি হয়। উল্লাপাড়া চৌকিদহ ব্রিজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে সদর ইউনিয়নের চালা,ভেন্নাবাড়ি,মাগুরাডাগা,বাখুয়া,খালিয়াপাড়া,ব্রজাপুর,নাগরুহা সহ বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন। এসময় সাধারণ মানুষ আকমাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেন।
বিগত ২০১৪ সালে জামায়াত বিএনপির নেতাকর্মীদের হামলায় আকমাল হোসেন গুরুতর আহত হয় এসময় পুড়িয়ে দেয় তার তেলের মিল,ট্রাক এবং বাড়িঘর। বিএনপি জামাতের হিংসাত্মক তৎপরতায় বারবার নির্যাতিত এবং ক্ষয়ক্ষতি হয়েছে এই ত্যাগী নেতা। চলতি বছরের ইউপি নির্বাচনে আঃলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উল্লাপাড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন। সদর ইউনিয়নের আঃলীগের নেতাকর্মীদের একটাই দাবি দলীয় সমর্থনে নৌকা প্রতীক দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আকমাল হোসেন কে প্রয়োজন সবাই মনে করছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা