
এস আর নিরবঃ যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় জিসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত জিসান উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের ১০ম শ্রেণীর ছাত্র ছিলো। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলস্ সংলগ্ন অরক্ষিত রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। জিসানের পিতা মো আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও তার মাতা জাহানারা বেগম পদ্দ পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে মোটর সাইকেল যোগে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খায় জিসান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জিসানকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া স্টেশন মাস্টার মো বুলবুল হোসেন জানান সংবাদটি মাত্র জানলাম ১০ টার পর যশোর গামি রকেট ট্রেনের সাথে এই দূর্ঘটনাটি ঘটেছে। জিসানের মৃত্যুতে শিক্ষক পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২