
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিজামা সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উল্লাপাড়ার পূর্বদেলুয়া চেয়ারম্যান সুপার মার্কেটে হিজামা সেন্টারের উদ্বোধন করেন মোঃ তারিকুল ইসলাম সহকারী পরিবার পরিকল্পনা পরিচালক (নিরীক্ষা) ঢাকা।পূর্বদেলুয়া সমাজকল্যাণ সমিতি স্বাস্থ্য ও সেবা কেন্দ্রে মাধ্যমে স্বল্প খরচে ২০১৯ সাল থেকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে আসছে। এই সমিতির মূল লক্ষ গরীব অসহায় মানুষ যেন স্বল্প টাকার ভালো চিকিৎসা সেবা এবং ওষুধ পেতে পারেন এটা নিশ্চিত করা।
পূর্বদেলুয়া সমাজ কল্যান সমিতির ওষুধ ও চিকিৎসার পাশাপাশি হিজামা সেন্টারের মাধ্যমে বাত ব্যাথার চিকিৎসা নিতে পারবে।
অনুষ্ঠানে পূর্বদেলুয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী অ্যাডজুট্যান্ট এবং পূর্বদেলুয়া আলোকিত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ সেলিম রেজা, হিজমা গবেষক ও থেরাপিস্ট মোঃ মোতাসিম বিল্লাহ সাকিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান,বড়হর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউপি সদস্য বাবলু কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শরিফুল ইসলাম।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার