
ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৬ জেলেকে আটকের পর জেল- জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ৷ বুধবার (৬ অক্টোবর) নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের দুটি পৃথক টিম মেঘনা ও তেতুঁলিয়া নদীর বিভিন্ন স্থানে দিন ব্যাপী অভিযান পরিচালনা করে জালসহ তাদের আটক করে ৷ পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের মধ্যে, সিরাজ হাওলাদার, মোঃ আরিফ, মোঃ খোকন ও মোঃ মনির কে ১ বছর করে কারাদন্ড। এবং বাকি ২ জনের মধ্যে মোঃ সাগরকে ২ হাজার টাকা জরিমানা ও মোহাম্মদ রুহুল আমিন প্রতিবন্ধী হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ৷ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ৷

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩