
নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দূগার্পুজা-২০২১ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নাগরপুর থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ্ধসঢ়; আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা, উপজেলা অওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লা,
পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অরুন কুমার সাহা, সভাপতি স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক রামকৃষ্ণ সাহা। এসময় , পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা বলেন , দূর্গাপূজা উৎসব সুষ্ঠ ভাবে সমাপ্ত করতে প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত র্যাব ও পুলিশের টহল চলমান থাকবে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা