
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : তাঁতশিল্প আর গো-খামার সমৃদ্ধ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নেতাকর্মীদের পাশে থেকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই উপ-নির্বাচনে নৌকার হাল ধরতে চান। ত্যাগী নেতা হিসাবে শাহজাদপুর বাসীর মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আলহাজ্ব মো: আব্দুল হাইকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, এলাকার উন্নয়নে এবং কর্মীবান্ধব নেতা হিসেবে আলহাজ্ব মো: আব্দুল হাই বিকল্প নেই।
আলহাজ্ব মো: আব্দুল হাই সংসদ সদস্য নির্বাচিত করা গেলে এলাকায় যুগান্তকারী অনেক পরিবর্তন আসবে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সরকার ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে ভালো যোগাযোগ থাকায় তার পক্ষেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব। শাহজাদপুর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমনটা জানিয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন। সম্প্রতি সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শূণ্য হয়। আগামী ২ নভেম্বর শাহজাদপুর আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি মুক্তিযুদ্ধের সময়ে একদিকে যেমন সম্মুখ যুদ্ধে অংশ নেন অন্যদিকে মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিকভাবেও সহযোগিতা করতেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক ও জমিরতা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দ্বায়ীত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই স্কুল, হাসপাতাল, কলেজ, স্থাপন করেছেন। আওয়ামী লীগের রাজনীতির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। শাহজাদপুরের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই কে আগামী উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই এর পরিবার ও তাঁর নিজের রাজনৈতিক অবদান, শিক্ষাগত যোগ্যতা, কর্মী বান্ধব রাজনীতি, সর্বপোরি জনসেবার মানসিকতাই তাঁকে প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।
মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই কর্মকাণ্ডের ঈর্ষনীয় সাফল্যের কারণেই আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকেই চাইছেন জনপ্রতিনিধি হিসেবে। তার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামীলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল হাই বলেন, প্রয়াত হাসিবুর রহমান স্বপন একাধারে জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন, তার অকাল প্রয়ানে আওয়ামীলীগসহ সমগ্র উপজেলাতেই একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। আমি চেষ্টা করছি সবাইকে এক কাতারে এনে সমন্বিতভাবে আওয়ামীলীগকে আরো গতিশীল করার পাশাপাশি শাহজাদপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে।
তিনি আরো বলেন, ‘সবাই জানে বর্তমান সরকার প্রতিটি জেলা ও উপজেলায় কি পরিমাণ উন্নয়ন সাধন করেছে। আমরা বলতে চাই, উন্নয়নকে বেগবান রাখতে ও দেশে বিএনপির নৈরাজ্য বন্ধ এবং শান্তি ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করতে হবে। এটাই হবে আমাদের ভোটারদের কাছে আহ্বান। প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। ইতোমধ্যেই আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২ নভেম্বর উপ-নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ