
শনিবার সকালে উপজেলার সরাইগাছি মোড়ের ইসলামি ল্যাব এন্ড হাসপাতালে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। হাসপাতালের পরিচালক নুরনবী জানান, উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের গাঙ্গুরিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে সকালে হাসপাতালে নিয়ে এলে ডা. নুর মোহাম্মদ সিজার করেন। এ সময় পেট জোড়া লাগানো অবস্থায় দু’টি মেয়ে শিশুর জন্ম হয়। মা সুস্থ রয়েছে বলে নুর নবী জানান। মা সহ শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল