হোম » সারাদেশ » পোরশায় জোড়া লাগা ২ কন্যা সন্তান জন্ম নওগাঁর পোরশায় জোড়া লাগা দুটি কন্যা শিশুর জন্ম হয়েছে।

পোরশায় জোড়া লাগা ২ কন্যা সন্তান জন্ম নওগাঁর পোরশায় জোড়া লাগা দুটি কন্যা শিশুর জন্ম হয়েছে।

শনিবার সকালে উপজেলার সরাইগাছি মোড়ের ইসলামি ল্যাব এন্ড হাসপাতালে সিজারের মাধ্যমে শিশু দুটির  জন্ম হয়। হাসপাতালের পরিচালক নুরনবী জানান, উপজেলার  গাংগুরিয়া ইউনিয়নের গাঙ্গুরিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে সকালে হাসপাতালে নিয়ে এলে ডা. নুর মোহাম্মদ সিজার করেন। এ সময় পেট জোড়া লাগানো অবস্থায় দু’টি মেয়ে শিশুর জন্ম হয়। মা সুস্থ রয়েছে বলে নুর নবী জানান। মা সহ শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!