
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে চাকা লাইনচ্যূত হয়েছে। ২ আক্টেবর শনিবার দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটির চারটি চাকা লাইনচ্যূত হয়ে যায়। এতে ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃ বিজয় এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকে পড়ায় দুর্ভোগে হাজারও যাত্রী।
ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, দুপুরে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক ট্রেনটি থামিয়ে দেন। দুঘর্টনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করতে দুপুর দুইটায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে। এবিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন নবী কে মুঠোফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান