
মো:রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রেহেনা আক্তার সাথী(২২) নামে এক গৃহবধুঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সাথী উপজেলার মটুকপুর ইউনিয়নের মনিহারি পাড়ার রুবেল ইসলামের স্ত্রী ও পাশ্ববতী জলঢাকা উপজেলার ধর্মপাল তহসীলদার পাড়ার মৃত আলতাব হোসেনের মেয়ে। মৃত রেহেনা আক্তার সাথীর স্বামী রুবেল ইসলাম জানান,বুধবার দিবাগত রাত অনুমান ১২ টার দিকে ঘুম থেকে জেগে দেখতে পাই আমার স্ত্রী গলায় ওড়না পেচিঁয়ে ঘরের এ্যাঙ্গেলে ফাসঁ লেগে ঝুলে আছে। আমি চিৎকার করলে বাবা ও চাচাসহ প্রতিবেশীরা আমার ঘরে ঢুকে সাথীকে ফাসঁ থেকে নামিয়ে মেডিক্যাল নিয়ে যাই। সেখানে ডাক্তার সাথীকে মৃত ঘোষনা করেন। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান