
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের পদত্যাগ দাবি করে বিভিন শ্লোাগান দিচ্ছে। প্রায় ২ শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের গেটের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন।

এদিকে আমরণ অনশনে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হাবিব ও মাজেদুল ইসলাম নামের ২ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। দুজনই সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ছাত্র। তাদের মধ্যে হাবিবকে শাহজাদপুর পৌর শহরের পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও মাজেদুলকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুর রহমান রাকিব।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান