
মিজানুর রহমানঃ দহগ্রাম সীমান্তে ভারতীয় ২৩ মহিষ আটক লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ধান ক্ষেত থেকে ২৩ ভারতীয় মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করেছেন পাটগ্রাম উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) সকাল ৮টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া ধান ক্ষেত এসব মহিষ ও গরু আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টায় আটক গরু ও মহিষ দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়। জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী মহিমপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ দেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একটি টিম অভিযান চালায়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ভারতীয় ২৩ মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করে। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষ এবং গরু আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ