
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানাধীন এলাকার খড়িবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম মামুন ইসলাম (২১)। সে সদর উপজেলার রুহিয়া থানাধীন এলাকার খড়িবাড়ি গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার স্থানীয় একটি আমবাগানে খেলতে যায় শিশুটি। সেখানেই শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে মামুন।এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এসে মামুনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন মামুনকে পুলিশের হতে তুলে দেয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, মুঠোফোনে স্থানীয় একজনের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান