
মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আনন্দ র্যালী বের করে বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াডাঙ্গী শাখা। র্যালীটি বালিয়াডাঙ্গী স্বেচ্ছাসেবক লীগ অফিস থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একই স্থানে র্যালি শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোমিনুল ইসলাম সুমন,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু প্রমুখ।এছাড়াও এ সময় কলেজ ছাত্রলীগ,আন্ঞ্চলীগ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আনন্দ র্যালী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহন করে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩