
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় শ্রী ওতুল (৪০) নামে এক ব্যক্তি গাছের ডালে দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। তার পিতার নাম মৃত শোলাইন বর্তমান গাংগুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেওনাপাড়া (কামারপাড়া) গ্রামে শ্বশুর বাড়ির পাশে নিজ বাড়িতে বসবাস করতেন।
গতকাল তিনি সাপ্তাহিক মঙ্গলবার গাংগুরিয়া হাটে পরিবারের জন্য বাজার করে তার এক পড়সির হাতে বাড়িতে পৌঁছায়ে দেন। তারপর থেকে তিনি আর ফেরেননি। অদ্য সকালে উক্ত গ্রামের ফিরোজ নামে একটি ছেলে ধানের খেত দেখতে গিয়ে আমের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখতে পান। আম গাছের নিচে ১০/১২টি সিগারেটের টুকরো একটি ছাতা স্যান্ডেল পাওয়া যায় বলে এলাকাবাসী উল্লেখ করেন। তৎক্ষণাৎ তার পরিবারকে এবং এলাকাবাসীদের জানালে ঘটনাস্থলে ছুটে যান । এলাকাবাসী পোরশা থানাকে অবগত করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেন বলে এস আই রোস্তম জানান।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু