হোম » সারাদেশ » মুক্তির রণকাব্য ম্যুরাল উদ্বোধন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন

মুক্তির রণকাব্য ম্যুরাল উদ্বোধন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুক্তির রণকাব্য ম্যুরাল উদ্বোধন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপরে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর বাস্তবায়নে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডের পাশে প্রধান অতিথি হিসেবে মুক্তির রণকাব্য ম্যুরাল উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
এসময় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নুর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াছমিন, সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন চৌধুরী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ সারাফত ইসলামসহ জেলা ১০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে একটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!