
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, পৌর আঃলীগের সদস্য কাজী আলমগীরসহ উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দরা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত