
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরে রুহিয়ায় রাজাগাঁও ইউনিয়নের শিমনার্থ পুকুরে শান্তি সংঘ স্পোটিং ক্লাব উদ্যোগে গ্রামবাংলার জনপ্রিয় হাঁস খেলা আয়োজন করা হয়। বুধবার ২২ শে সেপ্টেম্বর সকালে খেলা দেখতে পুকুরের চারপাশে ভিড় জমায় বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ। স্থানীয়রা জানান, হাঁস খেলা গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খেলা। বর্ষার মৌসুমে যখন পুকুর ভরাট থাকে তখন এই খেলা আয়োজন করে স্থানীয় যুবকেরা।
নিয়ম অনুযায়ী পুকুরের পানিতে ১০ জন প্রতিযোগীর মাঝে ১টি হাঁস ছেড়ে দেওয়া হয়। বাঁশিতে ফুঁ দেওয়ার সাথে সাথে যুবকের সাঁতরিয়ে এই হাঁস ধরা চেষ্টা চালায়। এতে হাঁসটি যে প্রথম ধরতে পারেন ওই হাঁসটি তার হয়ে যায়। আর এই ভাবেই কয়েক দফায় চলতে থাকে এই খেলা। এতে পর্যাক্রমে শতাধীক মানুষ এই হাঁস ধরার খেলায় অংশ নেন। এ সময় উপস্থিত অতিথি ও দর্শকরা জানান, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলার আয়োজন প্রশংসনীয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান