
ঝালকাঠী প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া এলাকা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। তার স্বজনদের খুঁজছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পড়নে টি-শার্ট পরিহিত অর্ধ উলাঙ্গ যুবকের বয়স ৩২ বছরের মতো হবে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কয়েকজনের কাছে ওই যুবকের বিষয়ে জানার চেষ্টা করা হলেও কেউ তাকে চেনেন না বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বড়ইয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকার শাহজাহান মাস্টার এর বাড়ি সংলগ্ন বিষখালী নদীর পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
দুপুরের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যদি কেউ তাকে শনাক্ত করতে পারেন, তাহলে রাজাপুর থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে মর্গে পাঠানো হয়েছে। লাশের কোন অভিভাবক পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩