হোম » সারাদেশ » জীবননগর উপজেলার উথলী বাজারে দিনে-দুপুরে ফার্মেসিতে দুঃসাহসিক  টাকা চুরি 

জীবননগর উপজেলার উথলী বাজারে দিনে-দুপুরে ফার্মেসিতে দুঃসাহসিক  টাকা চুরি 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারে ফার্মেসি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।  মঙ্গলবার (২১শে সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার একটু পরে সিয়াম ফার্মেসিতে এই ঘটনা ঘটে। ফার্মেসি ব্যাবসার পাশাপাশি তিনি বিকাশ, রকেট ও নগদের এজেন্ট। সিয়াম ফার্মেসির স্বত্বাধিকারী উপজেলার সেনেরহুদা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাঈদ আহম্মেদ  দীপু জানান, মঙ্গলবার দুপুরে দোকান বন্ধ করে তিনি বাড়িতে ভাত খাওয়ার জন্য যান।
খাওয়া শেষে বিশ্রাম নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন  উপরের ছাউনির টিন কেটে চোরচক্র দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে আনুমানিক দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জীবননগর থানা পুলিশের একটি দল। দিনে-দুপুরে উথলী বাজারের রেলস্টেশন সংলগ্ন এলাকার দোকানের উপরের ছাউনির টিন কেটে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে এলাকাবাসী। জনবহুল এলাকায় দিনে-দুপুরে চুরি হওয়ার বিষয়টি খুবই রহস্যের জন্ম দিয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!