
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): চাটখিলে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ৪ টি প্রতিষ্ঠানেই প্রধান শিক্ষককে পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধেরপরও প্রধান শিক্ষকের অনুপস্থিত রয়েছে চাটখিলের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সে গুলো হল চাটখিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শাহাপুর উচ্চ বিদ্যালয়, সোমপাড়া বালক উচ্চ বিদ্যালয় ও সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ওই চারটি বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। তার সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ওই সব প্রতিষ্ঠান প্রধানের কাছে জবাব চেয়ে চিঠি দেওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।এ নিয়ে দুপুরে ‘ইউএনও চাটখিল’নামের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিলে সেটি ভাইরাল হয়। এতে অনেকে নেতিবাচক মন্তব্যও করেন।ফেসবুকে তিনি লিখেন ‘আজ চাটখিলের চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলাম। কোনো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে দেখা হলো না।’

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার