হোম » সারাদেশ » উল্লাপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন এমপি তানভীর ইমাম

উল্লাপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন এমপি তানভীর ইমাম

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দিলেন সংসদ সদস্য তানভীর ইমাম। মঙ্গলবার দুপুর উল্লাপাড়া উপজেলা চত্বরে এল.জি.এস.পি এর সহায়তায় গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,ভাইস চেয়ারম্যান (মহিলা) রিবলী ইসলাম কবিতা,সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!