
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গৃহবধূকে উত্ত্যক্তের ঘটনা নিয়ে সালিশের জেরে হাসান সরকার (৫০) নামের এক বাসচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১৮ -ই সেপ্টেম্বর (শনিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা যান। হাসান সরকার বগুড়া শহরের পালসা সরকারপাড়ার মৃত শামসু সরকারের ছেলে। হাসান পেশায় বাসচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, এলাকার এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন সেখানকার রুপম সরকার। একপর্যায়ে গৃহবধূকে নানা রকম কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। এই নিয়ে এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে সম্প্রতি একটি সালিশ বসে। সেই সালিশে রুপম – হাসান সরকারকে দেখে নেওয়ার হুমকি দেয়। অমীমাংসিত সালিশের ভুক্তভোগী মেয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে রুপম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
হাসান সরকারের স্বজন ও স্থানীরা জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রুপম ও তার স্ত্রী খুশি বেগম তাদের কিছু সহযোগীদের নিয়ে নিহতের পথরোধ করে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে রুপম হাসানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা তাকে মারধর শুরু করলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। ওই সময় অভিযুক্তরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা হাসান সরকারকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকায় নেওয়া হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে জাকির সরকার মৃদুল শুক্রবার দুপুরে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুর রশিদ সরকার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। এই বিষয়ে শুক্রবার দুপুরে একটি অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা