হোম » সারাদেশ » বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ অটোযাত্রীর মৃত্যু, আহত ৪

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ অটোযাত্রীর মৃত্যু, আহত ৪

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলার অজ্ঞাত যাত্রীবাহীা বাসের  ধাক্কায় অটোরিকশা যাত্রী ২ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ আরো চারজন অটোযাত্রী। । ১৭-ই সেপ্টেম্বর (শুক্রবার) সকালে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের ঝোঁপগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
এ তথ্য নিশ্চিত করেছেন সদরের উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুর রহিম। নিহত দুই নারী হলেন আনোয়ারা আনো (৫০) ও হামিদুন বেগম (৬০)। এ দুজনই সদর উপজেলার নামাবালা এলাকার বাসিন্দা।  আহতরা হলেন, রাখিমনি(১৩),  জুঁই (১৬),  আজাহার আলী (৬০),  আব্দুল রফিক (৫০)। আহত চারজনই বগুড়া সদর উপজেলার নামাবালা এলাকার বাসিন্দা।
এসআই আব্দুর রহিম বলেন, মাটিডালি থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরের চারমাথা দিকে যাচ্ছিল। পথে ঝোঁপগাড়ি এলাকায়   ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি যাত্রীবাস সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালকসহ ছয়জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়। বাকিরা শজিমেক হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, নিহত দুই নারীর লাশ  পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটিকে এখনো শনাক্ত করা যায়নি
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!