
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের জসাই পাড়া এলাকায় দিন ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলার আয়োজন করে নবজাগরণ সমবায় সমিতি। খেলায় প্রায় ২০ জনের মতো যুবক অংশ নেন আর শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে তা উপভোগ করেন। খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ৩ নং খনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ হোসেন।
এ সময় ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি সাহেব আলী, সাবেক সভাপতি আলী হোসেন, ছাত্রনেতা নয়ন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান