হোম » সারাদেশ » উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার স্কুল শিক্ষক

উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার স্কুল শিক্ষক

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন। তাকে বুধবার রাতে পৌরসভার শ্যামলীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ইকবাল উল্লাপাড়ার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এবার দিয়ে তিনি তিনবার গ্রেপ্তার হলেন। এর আগেও ইকবাল চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ইকবাল হোসেনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ইকবাল হোসেনকে বুধবার রাতে সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী একরাম হোসেন জানান, বার বার বিভিন্ন মামলায় জড়ানোর কারনে ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, ইকবাল হোসেন এর আগেও চাঁদাবাজী ও তার দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!