
এইচ এম কাওসার মাদবর: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ৭ দোকানে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-৮ এর সদস্যরা।আজ মঙ্গলবার( ৭ সেপ্টেম্বর) আমতলী চৌরাস্তা ও হসপিটাল রোড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেকারি ও খাবার হোটেল সহ ৭ দোকানে ৭০ হাজার ৫০০টাকা জরিমানা করেন। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প লেঃ কমান্ডার, কোম্পানী কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এর স্বাক্ষরিত এ কথা জানান।
জরিমানা সমূহের বেকারি ও হোটেল হল মারিয়া বেকারী ২০০০০ ,সাইফা বেকারী,১০০০, সকাল সন্ধ্যা হোটেল ৫০০০,আল্লাহর রহমান হোটেল ৫০০,সাতক্ষীরা দধি ঘর ৫০০০,নিউ বিসমিল্লাহ বেকারী১৫০০০,নিউ বিসমিল্লাহ বেকারী ১৫০০০ সহ সর্বমোট ৭০,৫০০/- টাকা জরিমান প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসকের কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁরা বলেন, বেকারী ও রেস্টুরেন্টে কাঁচা গরুর মাংস, চাল, ভাত, নুডলস ও সবজি একই রেফ্রিজারেটরে গাদাগাদি অবস্থায় পাওয়া গেছে। তা ছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। প্রতিটি রেস্টুরেন্টে বাসি ও পচা খাবার পাওয়া গেছে। অন্যদিকে বেকারীর ভিতর অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি করতে দেখা গেছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা