হোম » সারাদেশ » নাটোরের বড়গাছায়  মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নাটোরের বড়গাছায়  মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নাটোর প্রতিনিধিঃ নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব কর্মকার (৭৪) নামে একজন মুক্তিযোদ্ধা নিহত নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শহরের বড়গাছা পাল পাড়া মহল্লার রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব কর্মকার একই এলাকার মৃত ফকিরচাঁদ এর ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তিনি তার বড়গাছা পাল পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে আসতেই দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!