
আব্দুর রউফ রুবেল,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে জিএমপির কোনাবাড়ি থানা পুলিশ । বুধবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ি এলাকার সরকার ফার্নিচার নামের একটি দোকানের পিছন থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করে কোনাবাড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মেহেদী হাসান (২০) নাটোর জেলার গুরুদাসপুর থানার গুরুদাসপুর গ্রামের রঞ্জন সাহার ছেলে , মেহেদী হাসান এর পূর্বে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন পরে মুসলমান হয়ে কোনাবাড়ি এলাকার সবুজকানন আজিজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। রনি (২১) মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর গ্রামের সফিক উদ্দিনের ছেলে। রনি কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় মাসুদের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো এবং নুর মোহাম্মদ (২৪) শেরপুর জেলার ঝিনাইগাঁতী থানার আবেদ আলীর ছেলে। নুর মোহাম্মদ কোনাবাড়ী পুকুরপাড় শহিদের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ি সরকার ফার্নিচার নামের একটি দোকানের পিছন থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৩জন সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করে কোনাবাড়ি থানা পুলিশ। ডাকাতি প্রস্তুতির কালে ডাকাতের একটি দল ছিলো। কিন্তু বাকিরা পুলিশের উপস্থিতি টের পালিয়ে যাওয়ায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে । এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি চাকু ও দা উদ্ধার করা হয়েছে।
কোনাবাড়ী থানার অফিসার ইনর্চাজ ( ওসি) আবু সিদ্দিক জানান,কোনাবাড়ি সরকার ফার্নিচার দোকানের পিছনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের একটি দলকে পুলিশ দেখে ফেলে। পরে তাদেরকে পুলিশ ধরতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ৩জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় এবং বাকিরা পালিয়ে যায়। পরে ৩ জন ডাকাতকে ডাকাতি মামলা দিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক