
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। ৩১ আগষ্ট মঙ্গলবার রাত ৮টায় উপজেলার শিবপুর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আল আমিন উপজেলার মুরইল বাজার এলাকার শরেফুল ইসলামের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। জানা যায়, এদিন রাতে আল-আমিন আদমদীঘি থেকে বাজার করে মুরইল ফিরছিলেন। হঠাৎ ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় আসতেই অপরদিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশা চালক মোতাহার হোসেন গুরুতর আহত হয়েছেন। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে অটোরিকশা চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল