
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৮৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ১২ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় সাতজন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া টিএমএসএস ল্যাবে নমুনা পরীক্ষা করে পাঁচজন করোনা শনাক্ত হন।
এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২১১ জন।।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া