
ঝালকাঠি প্রতিনিধিঃ করোনাভাইরাস পরিস্থিতির কারনে ঝালকাঠির রাজাপুরে প্রার্থনা ও আলোচনা সভার মধ্য দিয়ে সীমিত আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে রাজাপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি তারাপদ খা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর নারায়ন চন্দ্র দে কবিরাজ বাড়ী মহাশ্মশান ও কালী মন্দিরের সভাপতি অধির রঞ্জন মালাকার, রাজাপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক রাম দুলাল তেওয়ারী, যুগী বাড়ি দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রতন দেবনাথ, কেন্দ্রীয় হরি মন্দিরের সহ-সভাপতি নেপাল দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল