
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাল্য বিবাহ প্রতিরোধে তরুন, অভিভাবক এবং দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম, সেফ দ্যা চিলড্রেনের ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান সৈকত, এনসিটিএফ’র সহ সভাপতি জুই আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত, শিশু সাংবাদিক ইস্মিতা খ্যালকো, শিশু গবেষক রাদ শাহমাদ, জেলা প্রতিনিধি হাসনা হেনা প্রমুখ। সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে আসে এবং এনসিটিএফ এর নানা কার্যক্রমের বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য