
মোঃ মাসুদ রানা রাশেদ: উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানা ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং কারখানা সিলগালা করেছে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দিনভর লালমনিরহাট পৌরসভার সাকোয়া এলাকা, শহরের পুরান বাজার ও কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন বিডিআর রোডে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে শহরের পুরার বাজার এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম প্রথমে তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিশবাড়ী এলাকায় উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানা
স্থাপন করে। সেখানে রাতে তৈরী করা হতো পলিথিন। এ খবর প্রশাসন জেনে যাওয়ায় তড়িঘড়ি করে সেখান থেকে কারখানা সরিয়ে লালমনিরহাট পৌরসভার সাকোয়া এলাকায় স্থাপন করে। এতে সহযোগীতা করে সরকার দলীয় স্থানীয় কতিপয় সুবিধাভোগী নেতা। তাদের ছত্রছায়ায় ব্যবসায়ী আব্দুস সালাম শুরু করে
পলিথিন তৈরীর কাজ। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিষিদ্ধ পলিথিন তৈরীর খবর প্রকাশ হলে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিএম রাহসিন কবীরের পরিচালনায় ভ্রাম্যমান আদালত ওইদিন দুপুরে পৌরসভার সাঁকোয়া এলাকায় স্থাপিত নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় অভিযান চালিয়ে মালিক আব্দুস
সালামের নামে মামলা দিয়ে কারখানা সিলগালা করে দেন। একইদিন বিকালে শহরের পুরার বাজার ও কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিডিআর রোডেও অভিযান পরিচালিত হয়। বিডিআর রোডের নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী মফিজুল ইসলামকে ডেকে এনে দোকান খুলে দুই ভ্যান পলিথিন জব্দ করেন। এ সময় দোকান মালিককে জরিমানাও করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা