হোম » সারাদেশ » রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ট্রাকচালক

রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ট্রাকচালক

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ইঞ্জিনে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। এ দূর্ঘটনায় মদন চৌহান (৪৫) নামে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্টাকের এক আরোহী। রোববার (২৮ মার্চ) ভোররাতে হাটিকুমরুল- বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মদন চৌহান বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের গোপাল চৌহানের ছেলে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্ট্রেশন অফিসার সিরাজুল ইসলাম জানান,

বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী-বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়। এক পর্যায়ে মুরগীর খাদ্য বোঝাই ট্রাকটির কেবিনে আগুন ধরে ভেতরে থাকা চালক মদন দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। পরে অপরট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুটি ট্রাকসহ প্রায় তিন কোটি টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!