
উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার সময় উল্লাপাড়া এইচ.টি ইমাম এন্ড কলেজের মুল ফটকে নবনির্মিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন স্বাধীন বাংলাদেশের প্রথম কেবিনেট সচিব ও প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের ম্যুড়াল উন্মোচন করা হয়।উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যুড়াল উন্মোচন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এইচ.টি ইমাম গার্লস স্কুলের সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ,উপজেলা আঃলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা,উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য