
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার।
এসময় মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে ২৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ (১) এর চ ধারায় ১৬ জনকে ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার