হোম » প্রধান সংবাদ » ভালুকার জামিরদিয়া রাস্তার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান।

ভালুকার জামিরদিয়া রাস্তার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান।

ভালুকা প্রতিনিধিঃ-ভালুকার জামিরদিয়া রাস্তার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধানের জন্য ড্রেন নির্মানের উদ্বোধন করা হয়েছে।ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী স্কয়ার মাষ্টারবাড়ী টু জামিরদিয়া রাস্তায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা জনিত সমস্যায় ভুগছেন এলাকাবাসী,তাই জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় নেতৃবৃন্দ এলাকাবাসীর উদ্যোগে মোঃ সালাহউদ্দীন সরকারের নেতৃত্বে হবিরবাড়ী ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রাশিদ ঢালী ও মোঃ রেজাউল করিম বাবু সহ এলাকাবাসীর সহযোগিতায় ড্রেনের কাজ উদ্বোধন করা হয়েছে।

 

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জামিরদিয়া ঐ রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার করণে চলাচলের একেবারেই অনুপযোগি হয়ে যায়।পরে এর সমাধানে স্থানীয় ইউপি সদস্য ও নেতৃবৃন্দ নির্মানের উদ্যোগ নেন।এ কাজের শুরু হওয়ায় স্থানিয় অনেকে স্বস্তি এবং সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!