
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১৫ বোতল ফেন্সিডিল সহ আবু তাহের (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মির্জাপুর বিসকিনি গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে আবু তাহের ।
থানা সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশে হিসেবে গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন ও এএস আই আব্দুস ছালাম পৌর এলাকার গোসাইবাড়ি রোডের পাভেল প্লাজার ওয়াল্টন শো-রুমের সামনে থেকে আবু তাহেরকে গ্রেফতার করেন। এসময় তার কাছে থাকা ১৫ বোতল ফেনসিডিল জব্দ করেন। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সোমবার সকালে কোর্টে প্রেরণ করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য