
মোঃ আসাদুজ্জামান বাচ্চুঃ সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার বেলা দুইটায় মধ্যপাড়া ইউনিয়নের পারজা গ্রামে রওনক চক্রবর্তীর বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে প্রায় 350 জন নারী পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।বস্ত্র বিতরণপূর্ব এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে আমরা ঈদ,পূজা,বড়দিন ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান সকলে মিলেমিশে উদযাপন করে থাকি। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার পুলিশ ইন্সপেক্টর(অপারেশন) মুহাম্মদ আজহারুল ইসলাম ,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বাতেন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম খান,ইউপি সদস্য আবু বকর সিদ্দিক,হারুনুর রশিদ সুমন,লতা মন্ডল প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য