
শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধার ১ নং পৌর বিট পুলিশিং ইউনিটের আয়োজনে ১৭ অক্টোবর সকালে শহরের পৌর পার্কে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ
তৌহিদুল ইসলাম। সদর থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা যুবলীগ সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী শিরিন আক্তার প্রমুখ। ধর্ষণ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও এটিকে প্রতিহত করার আহব্বান জানান বক্তারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান